ঢাকাMonday , 15 July 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ রোল অব অনার ১৯৭৫-২০১৯

Link Copied!

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দ্বাদশ আসরের শিরোপা জিতল ইংল্যান্ড। রোববার ইংল্যান্ড এন্ড ওয়েলসের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করে ইংলিশরা।। প্রথমবার শিরোপা জিতে নতুন ইতিহাস রচনা করলো ইয়োইন মরগানের নেতৃত্বাীন ইংল্যান্ড। পাশাপাশি নতুন চ্যাম্পিয়ন পেলো ক্রিকেট বিশ্ব। ১৯৭৫ সালে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ, সর্বশেষ আসর বসে ২০১৫ সালে। এই ১১টি আসরে বিশ্ববাসী দেখেছে অনেক পরিবর্তন। এ সময়ের মধ্যে ৬০ থেকে কমিয়ে ৫০ ওভারে আনা হয়েছে ম্যাচের পরিধি, প্রবর্তন হয়েছে রঙ্গীন পোষাকের। প্রবর্তন হয়েছে সাদা বলের, দিবা-রাত্রির ম্যাচসহ অনেক পরিবর্তনই সাধিত হয়েছে।
এ পর্যন্ত মোট ২০ দেশ অংশ নিয়েছে বিশ্বকাপ ক্রিকেটে। তবে তাদের মধ্যে কোবলমাত্র ৭টি দেশ অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড অংশ নিয়েছে ১১টি টুর্নামেন্টের সব আসরেই। সর্বোচ্চ ১৬টি দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে ২০০৭ বিশ্বকাপ।

দীর্ঘ দিন পর ২০১৯ আসরে প্রথমবার কোন সহযোগি দেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছেনা। ইংল্যান্ডের আসরে টেস্ট খেলুড়ে ১০টি দল অংশ নিচ্ছে। উপরোল্লিখিত দেশগুলো ছাড়া এবারের টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দেশগুলো- দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

বিশ্বকাপে সেরা দল কোনটি প্রশ্ন আসলেই নাম আসে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিযা এ পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বার বিশ্বকাপ শিরোপা জয় করেছে এবং তারাই একমাত্র দল যারা এক নাগারে তিন বার বিশ্বকাপ জয় করেছে।
অস্ট্রেলিযা ছাড়া একমাত্র ওয়েস্ট ইন্ডিজ পর পর দুই বার জিতেছে বিশ্বকাপ শিরোপা।
প্রথমবারের মত শিরোপাজয় করে ইংল্যান্ড।

বিশ্বকাপ ‘রোল অব অনার’

১৯৭৫-ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯-ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩-ভারত
১৯৮৭-অস্ট্রেলিয়া
১৯৯২-পাকিস্তান
১৯৯৬-শ্রীলংকা
১৯৯৯-অস্ট্রেলিয়া
২০০৩-অস্ট্রেলিয়া
২০০৭-অস্ট্রেলিয়া
২০১১-ভারত
২০১৫-অস্ট্রেলিয়া।
২০১৯-ইংল্যান্ড।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।