মোস্তাফিজুরকে বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের দায়িত্বে থাকা মাহ্মুদ হাসানকে রোববার বিকাল পর্যন্ত কোথাও বদলি করা হয়নি। এই কর্মকর্তা শিগগিরই অবসরে যাচ্ছেন না বলেও তার দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, “স্যারের চাকরির বয়স আছে, উনাকে অন্য কোথাও বদলি করা হয়েছে বলেও শুনিনি। স্যার ঢাকায় ডিসি সম্মেলনে অংশ নিচ্ছেন।” Source: Bdnews24