ঢাকাSaturday , 11 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও গ্রামে দাঁড়িয়ে মিলাদ পড়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বাবুল মিয়া (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন । শনিবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদে দাঁড়িয়ে মিলাদ পড়ার সময় সকলে দাঁড়ালেও তারাবির জন্য নিযুক্ত হাফেজ দাঁড়াননি। মিলাদ শেষে ইউপি সদস্য চাঁন মিয়া তার কাছে এ বিষয়ে কৈফিয়ত চাইলে তিনি বাকবিতণ্ডায় জড়ান। হাফিজের পক্ষ নেন ইন্তাজ আলীসহ কতিপয় মুসল্লি। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। পরে বিষয়টি মধ্যস্ততার জন্য মুরব্বিরা শনিবার সকাল ৮টায় সময় নির্ধারণ করেন।

তবে, মুরব্বিদের কথা না মেনে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলেই বাবুল মিয়ার মৃত্যু হয়। নিহত বাবুল ইউপি সদস্য চাঁন মিয়ার ছোট ভাই। এছাড়া আহত হন ইন্তাজ আলীসহ ৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মিলাদ পড়া নিয়ে দুই পক্ষের বিরোধ থেকেই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন মারা গেছেন। পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।