ঢাকাSaturday , 11 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সেই ব্যাংক কর্মকর্তার ভাই-বোনের ৪ কোটি টাকা জব্দ

Link Copied!

ঢাকা ব্যাংক ফেনী শাখায় গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ব্যাংক কর্মকর্তা গোলাম সাঈদ রাশেবের ভাই-বোনের ৬টি একাউন্ট জব্দ করা হয়েছে। এসব একাউন্টে প্রায় ৪ কোটি টাকা জমা রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রের ধারনা, একাউন্টগুলো ভাই-বোনের ভূয়া স্বাক্ষর দিয়ে রাশেবই চালাত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থ আত্মসাতের ঘটনায় দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের অনুসন্ধানে ৬টি একাউন্ট বেরিয়ে আসে। এসব একাউন্ট তল্লাশী চালিয়ে রাশেবের ভাই হোসাইন মোহাম্মদ কাউছারের দুটি একাউন্টে যথাক্রমে ১ কোটি ৫ লাখ ও ১ কোটি ৬০ লাখ, বোন হাজী বদরুজাহান ইয়াসমিনের দুটি একাউন্টে ৭০ লাখ, সামছুজাহান আইরিনের দুটি একাউন্টে যথাক্রমে ৩০ লাখ ও ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। দুদকের আবেদনের প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ সাঈদ আহমদ বুধবার উল্লেখিত একাউন্ট জব্দের আদেশ দেন।

এর আগে টাকা আত্মসাতের ঘটনায় ১৯ মার্চ ব্যাংকটির ফেনী শাখার সাবেক ব্যবস্থাপক মো: আকতার হোসাইন সরকার অভিযুক্ত রাশেব ও ক্যাশিয়ার আবদুস সামাদকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।রাশেব বিভিন্ন উপায়ে ব্যাংক থেকে অন্তত ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। ৩ এপ্রিল রাজধানীর পুরানা পল্টনে স্কাউট ভবনের সামনে থেকে রাশেবকে গ্রেফতার করে দুদক। জিজ্ঞাসাবাদে আদালতে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

দুদক নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসাইন অভিযুক্ত রাশেবের ভাই-বোনের ৬টি একাউন্টে ৪ কোটি টাকা জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24