ঢাকাWednesday , 8 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিন পুনর্গঠনে ৪৮ কোটি ডলার দেবে কাতার

Link Copied!

ইসরাইলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকার পুনর্গঠনে ৪৮ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানি।

কাতার ও ফিলিস্তিনের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবেই কাতারের আমির এ অর্থ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে পশ্চিম তীরের রামাল্লাভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৩০০ মিলিয়ন ডলার দেয়া হবে। আর বাকি ১৮০ মিলিয়ন ডলার জাতিসঙ্ঘের জরুরি ত্রাণ ও বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে।

মধ্যপ্রাচ্যের অন্যতম তেলসমৃদ্ধ দেশ কাতার শুরু থেকেই ফিলিস্তিনে সহায়তা করছে। এ বছরের জানুয়ারিতে ৯৪ হাজার ফিলিস্তিনি পরিবারকে সহায়তা দেয় কাতার। গত মাসে গাজার বাসিন্দাদের জন্য অঙ্গ প্রতিস্থাপন ও পুনর্বাসন কেন্দ্রও চালু করেছে দেশটি। ২০১২ সালে কাতারের আমির হামাদ বিন খলিফা আল-ছানি গাজা সফর করে সেখানে একটি হাসপাতাল করার প্রস্তাব দেন।

এ দিকে গত শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সোমবার মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হলেও ইসরাইলি কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চিত কিছু জানায়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।