পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের নগ্ন করে তল্লাশী

ভারতের পাঞ্জাবে তুচ্ছ কারণে ছাত্রীদের নগ্ন করে তল্লাশী করার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে একটি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রাথমিকভাবে অভিযুক্তদের বরখাস্ত করেছে। তবে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, পাঞ্জাবের ভাটিন্ডার আকাল বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুমে কোনো ছাত্রী ব্যবহৃত স্যানিটরি প্যাড ফেলে গিয়েছিলেন। পরে কে এই কাজ করেছে তা জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের ১২ জনকে নগ্ন করে পরীক্ষা করা হয়।

এ খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু হয়। প্রথমে কর্তৃপক্ষ প্রথমে একে সামান্য ভুল উল্লেখ করে এড়িয়ে যেতে চায়। কিন্তু তাতে শিক্ষার্থীদের ক্ষোভ আরো বেড়ে যায়।

৬০০ থেকে ৭০০ জন ছাত্রী বিক্ষোভ করতে শুরু করলে চাপে পড়ে দুই মহিলা ওয়ার্ডেন ও দুই মহিলা নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফলতির অভিযোগ আনা হলেও কোনো আইনি পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।

ছাত্রীরা অভিযোগ করে, কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি নিয়ে টালবাহানা করতে থাকে। পরে চাপে পড়ে অভিযুক্তদের বরখাস্ত করে। শিক্ষার্থীরা দাবি করেন, শুধু বরখাস্ত করলেই হবে না। অভিযুক্ত ওই চার কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top