ঢাকাWednesday , 1 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রেম বিয়ে এবং অতঃপর গলা টিপে হত্যা

Link Copied!

ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত সোহেলী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে।

সিরাজ সিকদার জানান, ফতুল্লার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলে কাজ করার সুবাদে সোহেলী ও রাব্বি মিয়ার পরিচয় হয়। পরে রাব্বি তার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়। দেড় বছর আগে তাদের বিয়ে দেই। বিয়ের পর থেকে তারা নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকার হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। বিয়ের পর সোহেলি চাকরি ছেড়ে দেয়। আর রাব্বি রাজমিস্ত্রির কাজ শুরু করে।

তিনি আরো জানান, আজ বুধবার ভোরে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি সোহেলীর নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। আর তার স্বামী রাব্বি কিছুটা দূরে বসে আছে। এসময় দ্রুত সোহেলীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলীকে মৃত ঘোষণা করেন। সোহেলীর গলায় আঘাতের দাগ রয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24