ঢাকাWednesday , 1 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টি সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে

Link Copied!

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, যারা শ্রমিকদের স্বার্থ ও অধিকার আদায়ে সংগ্রাম করবে তাদের জীবনে গণমানুষের সমর্থনের অভাব হয় না।
তিনি বলেন, শ্রমিকদের নিয়োগপত্র দেয়া হয় না, আবার নিয়োগপত্র দেয়া হলে নিয়োগপত্রের কন্ডিশন মানা হয় না। তাই শুধু মে দিবস নয়, সারা বছরই শ্রমিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে। বুধবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে গোলাম মোহাম্মদ কাদের এমপি একথা বলেন।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বলেছেন, পল্লীবন্ধুর দেশ পরিচালনার ৯ বছরে জাতীয় শ্রমিক পার্টি সারাদেশে শক্তিশালী সংগঠন ছিল। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের আগেই জাতীয় শ্রমিক পার্টিকে আগের মতোই শক্তিশালী করা হবে। শক্তিশালী করা হবে অন্যান্য অঙ্গ সংগঠনগুলোও। জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি সংসদে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে জাতীয় পার্টি সব সময় সোচ্চার ভূমিকা রাখবে।
বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম ফয়সল চিশতী, এড. রেজাউল ইসলাম ভুইয়া।

জাতীয় শ্রমিক পার্টির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহজাহান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভূইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, ফকরুল আহসান শাহজাদা, মোবারক হোসেন আজাদ, শাহ-ই-আজম, প্রচার সম্পাদক খোরশেদ আলম খুশু, যুগ্ম-দফতর সম্পাদক এম.এ রাজ্জাক খান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারমিন পারভীন লিজা, হেনা খান, আবু সাঈদ স্বপন, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা- মাহমুদ আলম, এনাম জয়নাল আবেদীন, এমএ কুদ্দুছ মানিক মানিক, কবির হোসেন, মোঃ ফারুক শেঠ, মোঃ সোলায়মান সামি, শহিদুল ইসলাম সেন্টু, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় সিনি: সহ-সভাপতি আব্দুল আজিজ, মোঃ আব্বাস আলী মন্ডল, আলমগীর হোসেন, আঞ্জু আখতার, কামরুজ্জামান খান, এমদাদুল ইসলাম রনি, আব্দুল লতিফ মিয়াসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।