ঢাকাWednesday , 1 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মোদি ক্ষমতায় না এলে মরা ছাড়া উপায় নেই শিয়া নেতার!

Link Copied!

বিতর্কিত মন্তব্য করে আবারো তুমুল সমালোচনার মুখে পড়েছেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড চেয়ারম্যান ওয়াসিম রিজভি। গত মঙ্গলবার তিনি বলেন, নরেন্দ্র মোদি আবারো প্রধানমন্ত্রী না হলে তিনি অযোধ্যায় রামমন্দিরের সামনে আত্মহত্যা করবেন।

তিনি বলেন, রামমন্দিরের সমর্থনে মুখ খোলায় অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই মোদি যদি এবারের নির্বাচনে ক্ষমতায় আসতে না পারেন, তাহলে আত্মহত্যা করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না।

তিনি পরিষ্কার ভাষায় জানান, ২০১৯-এ দিল্লিকে প্রধানমন্ত্রীর আসনে মোদি ছাড়া অন্য কেউ বসলে নিজেকে শেষ করে দিতেই হবে তার।

রিজভি বলেন, তিনি যখনই জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছেন তখনই তাকে হুমকি দেয়া হয়েছে। মোদি ক্ষমতা থেকে চলে গেলে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে বলে আশঙ্কা করছেন তিনি। তাই সন্ত্রাসী বা অন্য কারো হাতে মৃত্যুর চেয়ে নিজেকে নিজেই শেষ করে দেয়া অধিক ভালো বলে মনে করছেন তিনি।

ভারতজুড়ে এখন চলছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ইতিমধ্যেই চার দফা ভোট গ্রহণ করা হয়েছে। বাকি আছে আরো তিন দফা। এ মাসের ২৩ তারিখে এ নির্বাচনের ফল ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।