ঢাকাWednesday , 1 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ট্রাক উল্টে চালক নিহত

Link Copied!

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মিরাজ হোসেন (২৫) নামের এক চালক নিহত হয়েছে। বুধবার সকাল ৮টার সময় মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন ঝিনাইদহ জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকচালক মিরাজ হোসেন সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। বাড়াদি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিরাজ হোসেনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।