ঢাকাTuesday , 30 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে নিখোঁজের ২০ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

Link Copied!

নিখোঁজের ২০ দিন পর ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর গ্রামের সুগন্ধা নদী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফারজানা আক্তার কলি। সে বরগুনার উত্তর কাকচিড়া গ্রামের মো. রাসেলের স্ত্রী।

পুলিশ জানায়, স্বামীর বাড়ি থেকে গত ৯ এপ্রিল সন্ধ্যায় বের হওয়ার পরে নিখোঁজ হয় ফারজানা আক্তার কলি। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ২০ দিন পর গতকাল সোমবার ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ভাসমান অবস্থায় একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে রাতে লাশ উদ্ধার করে।

খবর পেয়ে কলির বাবা সগির হোসেন আজ মঙ্গলবার সকালে থানায় গিয়ে মেয়ের লাশ সনাক্ত করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, এ ব্যাপারে কিছু বলতে পারছেন না কলির স্বজনরা।

নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, লাশটি বিকৃত হয়ে গেছে। লাশের ডিএনএ পরীক্ষা করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান ওসি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।