ঢাকাSunday , 28 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে ইউরোপের প্রথম ইকো মসজিদের যাত্রা শুরু

Link Copied!

যাত্রা শুরু করেছে ইউরোপের প্রথম পরিবেশবান্ধব ইকো মসজিদ। লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এলাকার রোমসির মিল রোডে নির্মিত হয়েছে এ মসজিদটি। ২০১৬ সালের সেপ্টেম্বরে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে এর নির্মাণ কাজ শেষ হয়। ২৪ এপ্রিল মসজিদটির উদ্বোধন করা হয়।

জানা গেছে, এই মসজিদে একসাথে ১ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন। এ ছাড়া জনকল্যাণমূলক নানা সুবিধার ব্যবস্থা করা হয়েছে এ মসজিদে। স্থানীয় মুসলিম ও অমুসলিমদের সেমিনার আয়োজনের ব্যবস্থা রয়েছে। রয়েছে শিশুদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা। বড় আকারে করা হয়েছে লাশ রাখার স্থানটি।

২০০৮ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার ড. টিমোথি উইন্টার এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এবং তহবিল সংগ্রহ শুরু করেন। ইউরোপের প্রথম ইকো মসজিদ নির্মাণে এগিয়ে আসেন ইউরোপসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার কয়েকটি দেশ।

তবে তুরস্ক মসজিদটি নির্মাণে মোট খরচের প্রায় দুই-তৃতীয়াংশ খরচ বহন করেছে। ২০০৯ সালে ক্যামব্রিজের মিল রোডে ৪ মিলিয়ন ইউরো খরচ করে ১ একর জমি কেনা হয়। মসজিদের নকশা তৈরিতে লন্ডনের প্রখ্যাত ইকো আর্কিটেকটারার মার্ক বারফিল্ডকে নিয়োগ দেয়া হয়।

মসজিদ চত্বরের সৌন্দর্য বর্ধনে অলঙ্করণে কাজ করেন বিখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক। এসব নকশা ২০১২ সালে মসজিদ কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়। এরপর সবুজ সমারোহের আদলে কাঠ ও ইট ও টাইলসের ব্যবহারে তৈরি করা হয় এক গম্বুজ বিশিষ্ট পরিবেশবান্ধব ক্যামব্রিজ ইকো মসজিদ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।