ঢাকাSaturday , 27 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে : ইঞ্জি. সবুর

Link Copied!

বাংলাদেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার লক্ষে শেখ হাসিনা দিন রাত কাজ করে যাচ্ছেন।

শেখ হাসিনার এই কার্যক্রমকে আরো এগিয়ে নিতে ছাত্রলীগকে ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চুয়েট ছাত্রলীগে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে এমন আহবান জানান তিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ছাত্রলীগকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের এমন কোন ছাত্র সংসদ নেই যেখানে ঐক্যবদ্ধ ছাত্রলীগ জয় পাবে না। সব ছাত্র সংসদেই শেখ হাসিনার ছাত্রলীগ জয়ী হবে।

চুয়েট ছাত্রলীগের সাবেক নেতাদের প্রশংসা করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, চুয়েট ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। দেশেকে এগিয়ে নিতে এই প্রকৌশলীদের অবদান উত্তরসূরীদের অনুপ্রাণিত করবে। এসময় উপস্থিত ছিলেন, চুয়েটের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূরুজ্জামান, আইইবির সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া প্রমুখ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।