ঢাকাSaturday , 27 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্টের নির্দেশেও পদত্যাগ করেননি শ্রীলংকার পুলিশপ্রধান

Link Copied!

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনার অনুরোধেও পদত্যাগ করেননি দেশটির পুলিশপ্রধান পুজিত জয়াসুন্ড্রা। যদিও পুলিশপ্রধান পদত্যাগ করেছেন বলে শুক্রবার সিরিসেনা সাংবাদিকদের জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট দফতরের বরাতে শনিবার রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে আগাম সতর্কবার্তা পাওয়ার পরও প্রেসিডেন্টকে তা না জানানোয় পুলিশপ্রধান পুজিত জয়াসুন্ড্রা ও প্রতিরক্ষা সচিব হেমেসিরি ফার্নান্ডোকে পদত্যাগ করতে অনুরোধ জানিয়েছিলেন সিরিসেনা।

নির্দেশমতো প্রতিরক্ষা সচিব ফার্নান্ডো গত সপ্তাহে পদত্যাগ করলেও জয়াসুন্ড্রা এখনও পদ ছাড়েননি।

নাম প্রকাশ না করে প্রেসিডেন্ট দফতরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করতে অস্বীকার করেছেন তিনি’।

গত ২৪ এপ্রিল মাইথ্রিপালা সিরিসেনা বলেছিলেন, যেসব নিরাপত্তা কর্মকর্তা হামলার ব্যাপারে আগেই গোয়েন্দা তথ্য পেয়েছিল, তারা এ ব্যাপারে প্রেসিডেন্টকে অবহিত করেনি। ওই সব কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

হামলার পরপরই প্রেসিডেন্ট সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মধ্যে বিভাজন প্রকাশ পেয়েছিল।

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের নিয়োগকৃত পুলিশ প্রধান পুজিত জয়াসুন্ড্রা প্রেসিডেন্টের নির্দেশ সত্ত্বেও পদত্যাগ না করায় দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের মধ্যকার বিবাদ আরও স্পষ্ট হলো।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।