ঢাকাSaturday , 27 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় হামলার প্রধান সন্দেহভাজন নিহত হয়েছে

Link Copied!

শ্রীলঙ্কার গত রোববারের ভয়াবহ হামলার মূল হোতা হিসেবে যাকে বিবেচনা করা হচ্ছে সেই জাহরান হাশিম হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

হাশিম ঘটনার দিন রাজধানী কলম্বোর একটি হোটেলে হামলার সময় নিহত হয়েছে। ইস্টার সানডে’র ভয়াবহ বোমা হামলার ঘটনায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট এ খবর নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা স্থানীয় একটি জঙ্গি সংগঠনের নেতা জাহরান হাশিমের কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলো আমাকে জানিয়েছে যে শানগ্রি-লা হোটেলে হামলা চলাকালে জহরান হাশিম নিহত হয়েছে।’

আইএসের শ্রীলংকায় বোমা হামলার দায় স্বীকার করার পর সংগঠনটির ওয়েবসাইটে তাদের দেয়া এক ভিডিও ফুটেজে হাশিমকে দেখা যায়।ফুটেজটি হামলার আগে না পরে তা নিশ্চিত নয়; কিন্তু হামলার পর তাৎক্ষণিকভাবে তার অবস্থানের ব্যাপারে কিছু জানা যায়নি।

শানগ্রি-লা হোটেলে হামলায় হাশিমের কী ধরণের ভূমিকা ছিল সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে সিরিসেনা কিছু বলতে পারেননি। গত রোববার শ্রীলংকার যে ছয়টি স্থানে বোমা হামলা চালানো হয় সেসব হামলার অন্যতম ছিল শানগ্রি-লা হোটেলে হামলা। এসব হামলায় ২৫০ জনের বেশি লোক প্রাণ হারায়।

সিরিসেনা আরো বলেন, ওই হোটেল হাশিমের সহযোগিতায় ছিলেন আরেকজন যার নাম ইলহাম।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।