ঢাকাFriday , 26 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুতুবদিয়ায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Link Copied!

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। তবে পুলিশ বলছে, দুই জলদস্যু দলের আধিপত্য বিস্তার নিয়ে তাদের পরস্পরের গোলাগুলিতে এই দুই জনের প্রাণ গেছে এবং তারা জলদস্যু। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী দরবার ঘাট সংলগ্ন বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুর একটার সময়ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কুতুবদিয়া থানার পরিদর্শক (ওসি) দিদারুল ফেরদৌস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোর রাতে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জলদস্যুরা পুলিশের উদ্দেশ্যেও গুলি করে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে জলদস্যুরা পালিয়ে যায়। পরে বেড়িবাঁধের ওপর থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানান তিনি। লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।