ঢাকাThursday , 25 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদরাসাপড়ুয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইব্রাহিম মাতুব্বর (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ওই মেয়ের মা বাদি হয়ে নগরকান্দা থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে বখাটেরা তার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

নগরকান্দা উপজেলার কোদালীয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার শেষ করে মেয়েটি হাত ধোয়ার জন্য প্রায় ৩০ মিটার দূরে কল পাড়ে যায়। এসময় ইব্রাহিম ও তার দুই সহযোগী তার মুখ চেপে পাজাকোলা করে গামচা দিয়ে মুখ বাঁধার চেষ্টা করে। এসময় মেয়ের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে এলে ইব্রাহিম ও তার সহযোগীরা পালিয়ে যায়।

ওই কিশোরীর মা জানান, মাদরাসায় যাওয়া-আসার পথে তার মেয়েকে প্রতিনিয়ত উত্যক্ত করতো একই ইউনয়িনের ঈশ্বরদী গ্রামের এনায়েত মাতুব্বরের ছেলে ইব্রাহিম। গত সোমবার তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য ইব্রাহিমের অভিভাবকদের কাছে নালিশও করেন।

ওই কিশোরীর ভাই জানান, এ ঘটনার পর রাতেই তার বোনকে নিয়ে নগরকান্দা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমানকে অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ ইব্রাহিমকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে ইব্রাহিমসহ তিনজনকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ঘটনা সত্য নয় দাবি করে ইব্রাহিমের বাবা এনায়েত মাতুব্বর বলেন, তার ছেলে ষড়যন্ত্রের শিকার। তবে ওই কিশোরীকে উত্যক্তের ব্যাপারে তার মা তাদের নিকট অভিযোগ করেছিলেন বলে তিনি স্বীকার করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।