ঢাকাThursday , 25 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পান-সিগারেট খেয়ে ক্লাসে যেতে পারবেন না শিক্ষকেরা

Link Copied!

শিক্ষকেরা পান, সিগারেট, জর্দা, তামাক ও গুল নিয়ে ক্লাসে যেতে পারবেন না বলে কড়া নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়।

গতকাল এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মাউশি। সেখানে বলা হয়, সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষকেরা সিগারেট, বিড়ি, জর্দা, গুল নিয়ে ক্লাসে যেতে পারবেন না। এ বিষয়টি নিশ্চিত করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এক শ্রেণীর শিক্ষক সিগারেট, বিড়ি, জর্দা, গুল ইত্যাদি খেয়ে ক্লাসে যান। এভাবে শিশুদের সামনে উপস্থিত হওয়া সমীচীন নয়। এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয় এবং পাঠগ্রহণে মনোসংযোগের বিঘœ ঘটে। কোনো শিক্ষক যেন এসব খেয়ে ক্লাসে না যান, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক আবদুল মান্নান গতকাল নয়া দিগন্তকে বলেন, পান ও সিগারেট বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। শিক্ষার্থীরাও শিক্ষকদের কাছে এগুলো আশা করে না। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের (এসডিজি-৪) অংশ হিসেবেই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পাঠগ্রহণের উপযোগী করে তুলতেই এ নির্দেশ জারি করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24