খুলনায় সঞ্জিৎ শীল নামক এক ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ টাকা চাঁদা আদায়ের অভিযোগে দুই পুলিশ সদস্য ও এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর টুটপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই সিফাতুল্লাহ ও গল্লামারী পুলিশ বক্সে কর্মরত এএসআই মিরান এবং ফাতেমা বেগম।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মনিরুজ্জামান মিঠু জানান, আটককৃতদের বিরুদ্ধে সঞ্জিৎ শীল নামক এক ব্যবসায়ীর নিকট থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি ও সাড়ে ২৭ টাকা চাঁদা আদায় এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



