ঢাকাTuesday , 23 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল

Link Copied!

ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এ মসজিদেই হযরত ইব্রাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.) ও হযরত ইউসুফ (আ.)-এর কবর থাকায় মসজিদটি মুসলমানদের কাছে খুবই সম্মানিত একটি স্থাপনা।

লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাসোভা উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইসরাইল। বর্তমানে সে এলাকায় শত শত ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইব্রাহিম (আ.)-এর কবর ও মসজিদের পরিচালক হাফেজ আবু সেনেইনেহ জানান, ইসরাইল এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিম মসজিদ বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরাইল এর মাধ্যমে সব ধরনের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি হযরত ইব্রাহিম (আ.) মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরো ১৫০ জন মুসল্লি।

ইব্রাহিম (আ.)-এর কবর থাকায় উভয় ধর্মের লোকের কাছেই এটি খুবই পবিত্র স্থান বলে বিবেচিত। কিন্তু ১৯৯৪ সালের ওই হামলার পর সঙ্ঘাত এড়াতে স্থানটি উভয় ধর্মের লোকজনের মধ্যে বিভক্ত করে দেয়া হয়। তবে ইহুদিদের উৎসবের সময় ইব্রাহিম মসজিদটি বন্ধ করে দেয়া হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।