ঢাকাTuesday , 23 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০, দেয়া হচ্ছে গণকবর

Link Copied!

শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে রোববারের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। মঙ্গল পুলিশ এ কথা জানিয়েছে।

এদিকে, নিহতদের গণকবর দেয়া শুরু হয়েছে। দেশটিতে চলছে রাষ্ট্রীয় শোক। জারি করা হয়েছে জরুরি অবস্থা। তিন মিনিটের নীরবতা পালন করেছে দেশটি।

শ্রীলঙ্কা সরকার এ ঘটনায় স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করেছে।

পুলিশ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে।

উত্তর কলম্বোর নেগোম্বো এলাকায় অবস্থিত সেন্ট সেবাস্টিয়ান চার্চে প্রথম গণকবরের আয়োজন করা হয়েছে। এ চার্চটিও রোববারের আক্রমণে আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০০ জন।

সূত্র : বিবিসি

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।