ঢাকাSunday , 21 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

জানাজা শেষে হঠাৎ অসুস্থ শায়রুল কবির খান

Link Copied!

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে নয়া পল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম ব্যারিস্টার আমিনুল হকের নামাজে জানাজায় অংশগ্রহণ করতে আসেন তিনি।

নামাজে জানাজা শেষে তিনি হঠাৎ করেই অসুস্থ বোধ করেন এবং মাটিতে পড়ে যান। পরে তাকে বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিক ভাবে নয়া পল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে তাকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইসলামী ব্যাংক হাসপাতালে শায়রুলের চিকিৎসা চলছে। আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান। তিনি এখনো আশংকামুক্ত নন বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ এরশাদ খান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।