ঢাকাSunday , 21 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেনের ইন্তেকাল

Link Copied!

স্টাফ রিপোর্টার  : গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ সরকারবাড়ী নিবাসী ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে ২১ এপ্রিল ভোর ৫.৩০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১৮ বছর৷ সাখাওয়াত হোসেন মরহুম রতন মাস্টার ও শিরিন আক্তার দম্পতির দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয় সন্তান ছিল৷ মরহুমের বড় ভাই শাহজাদা হোসেন জানায়, সাখাওয়াত এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল কিন্তু অসুস্থতার জন্য অংশগ্রহণ করতে পারেনি৷ আমার ভাইকে আল্লাহ তায়ালা যেন জান্নাতবাসী করেন তার জন্য সবার দোয়া চাই | বিকাল ৩ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়৷ সাখাওয়াত হোসেনের মৃত্যুতে এক শোক বার্তায়, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।