ঢাকাSunday , 21 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর রেকর্ডে চ্যাম্পিয়ন্স জুভেন্তাস

Link Copied!

ইতালির সিরি এ লিগ জিতল জুভেন্তাস৷ পিছিয়ে থাকা অবস্থায় শনিবার ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারালো জুভে৷ সেই সঙ্গে ৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়নের মুকুট জিতল তুরিনের ক্লাব৷ এই নিয়ে রেকর্ড সংখ্যাক টানা আটবার সিরি এ চ্যাম্পিয়ন হলো জুভেন্তাস৷

৬৭ পয়েন্ট নিয়ে লিগের দু’নম্বরে থাকা নাপোলির চেয়ে জুভেন্তাস এগিয়ে ২০ পয়েন্টে৷ নাপোলির এখনো ৬ টি ম্যাচ বাকি থাকলেও জুভেন্তাসকে ছোঁয়া অসম্ভব৷ তাই ফিওরেন্টিনার বিরুদ্ধে ম্যাচ জিততে ৫ ম্যাচ হাতে থাককেই চ্যাম্পিয়ন হল জুভে৷ লা-লিগা, সিরি এ, বুন্দেশলিগা, লিগ ওয়ান ও প্রিমিয়র লিগ ধরলে জুভেন্তাসই প্রথম ক্লাব যারা টানা আটবার ঘরোয়া লিগ জয়ের স্বাদ পেল৷

সেই সঙ্গে ব্যাক্তিগত রেকর্ডও গড়লেন রোনালদো৷ ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানোই প্রথম ফুটবলার যিনি প্রিমিয়র লিগ, লা-লিগা ও সিরি এ, তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন৷ ম্যাঞ্চেস্টার জার্সিতে প্রিমিয়র লিগ, রিয়াল মাদ্রিদ জার্সিতে লা-লিগা ও জুভেন্তাসের জার্সিতে সিরি এ জয়ের নজির গড়লেন সিআর সেভেন৷

অন্যদিকে একই দিনে জুভেন্তাসের মহিলা দল লিগ চ্যাম্পিয়ন হওয়ার জয়ের স্বাদ দ্বিগুণ হলো বলা চলে৷ ২০১৭ সালে জুভেন্তাসের মহিলা দল তৈরির পর থেকে টানা দু’বার লিগ খেতাব জিতল জুভে মহিলা দল৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24