ঢাকাThursday , 18 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী ওয়্যারহেড সমৃদ্ধ নতুন অস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

Link Copied!

উত্তর কোরিয়া শক্তিশালী ওয়্যারহেড সমৃদ্ধ নতুন একটি কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের এ পরীক্ষা সার্বিক বিষয় দেশটির নেতা কিম জং উন তদারক করেন।

ওয়াশিংটনের সাথে পরমাণু কর্মসূচি সংক্রান্ত আলোচনা স্থবির হয়ে পড়ার পর এই প্রথমবারের মতো তারা এ ধরনের অস্ত্রের পরীক্ষা চালালো।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত সম্মেলন কোনো ধরনের চুক্তি ছাড়াই ভেঙে যাওয়ার কয়েক সপ্তাহ পর এ পরীক্ষা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

স্যাটেলাইট থেকে প্রাপ্ত বিভিন্ন ছবিতে উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রে কর্মতৎপরতার ইঙ্গিত পাওয়ার পর এ পরীক্ষা চালানো হলো।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বুধবারের পরীক্ষা ছিল ‘বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিভিন্নধরণের গোলা নিক্ষেপ পরিচালনা করা।’

বার্তা সংস্থাটি আরো জানায়, কিম এ পরীক্ষা কাজ তদারক করেন।

প্রতিবেদনে বলা হয়, কিম এটিকে পিপলস আর্মির যুদ্ধ ক্ষমতার একটি তাৎপর্যপূর্ণ উন্নতি হিসেবে অভিহিত করেন। তবে এ প্রতিবেদনে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।