ঢাকাWednesday , 17 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে মুজিবনগর দিবস পালিত

Link Copied!

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি জেলা শাখার সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন সরকার প্রমূখ। অপরদিকে দিবসটি পালনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।