ঢাকাTuesday , 16 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে খেলবেন ময়মনসিংহের গর্ব মাহমুদউল্লাহ রিয়াদ ও সৈকত

Link Copied!

মো. আব্দুল কাইয়ুম: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন ময়মনসিংহের দুই গর্বিত সন্তান মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। আর এতে করে ময়মনসিংহ জুড়ে ক্রিকেট প্রেমিদের মনে আনন্দ ও উচ্ছাস দেখা যাচ্ছে।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ স্বপ্নসারথির একজন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রাথমিকভাবে যে ১৩ জনের নাম শোনা গিয়েছিলো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে, মোসাদ্দেক ছিলেন না সে তালিকায়।

তবে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেন দলে মোসাদ্দেকের অবস্থান।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার খবরে রীতিমতো অবাকই হয়েছেন মোসাদ্দেক। নিজের তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিকেই মনে করছেন সবচেয়ে বড় একটা অর্জন।

দলের সুযোগ পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোসাদ্দেক বলেন, ‘ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। আমারও একটা ধারণা ছিল হয়তো থাকতেও পারি নাও থাকতে পারি। শোনার পর অবশ্যই অনেক ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।’

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার মাধ্যমে স্বপ্নপূরণ হয়েছে জানিয়ে মোসাদ্দেক বলেন, ‘যখন থেকে খেলা শুরু করি তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সব বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলব, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। আমি ১৫ জনের দলে আছি, আমি চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করার।’

স্কোয়াডে সুযোগ পেলেও ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যানটা খুব একটা উজ্জ্বল নয় মোসাদ্দেকের। যতটা সম্ভাবনা নিয়ে এসেছিলেন দলে, ঘটাতে পারেননি তার প্রতিফলন। ২০১৬ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ১ ফিফটিতে ৩৪১ রান এবং বল হাতে ৫.০২ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন মোসাদ্দেক।

তবে তিনি মনে করেন সুযোগের পূর্ণ ব্যবহারটাই তিনি করেছেন প্রতিবার। মোসাদ্দেকের ভাষ্যে, ‘যদি আন্তর্জাতিকে ফর্ম খারাপ বলেন, তাহলে আমার ক্যারিয়ারের দুই-তিনটা ম্যাচে আমি খারাপ করেছি। আমি যেই জায়গায় সুযোগ গুলো পেয়েছি, টুকটাক কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। ফর্ম আসলে পারমানেন্টলি থাকবে না। আসবে যাবে এমন অবস্থা সবার জন্যই হবে। আমি চেষ্টা করেছি যেই প্লাটফর্মে পারফর্ম করার সেখানে করার চেষ্টা করেছি। যদি সামনে ভালো কিছু হয় তাহলে আমার স্বপ্নপূরণ হবে।’

এসময় মোসাদ্দেক জানান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি, ‘বিশ্বকাপে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এক্সাইটমেন্ট কাজ করে যে ইন্ডিয়ার সাথে খেলব। আমার কাছে ইন্ডিয়ার সাথেই বেশি এক্সাইটমেন্ট মনে হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার অভিজ্ঞতা আমার জন্য অনুপ্রেরণার মত। যেহেতু আমার সেখানে খেলার অভিজ্ঞতা আছে।’

অপরদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও খেলবেন বিশ্বকাপে তা নিয়েও চলছে ময়মনসিংহে আনন্দের বন্যা। বেশ কয়েক দিন আগে বাংলাদেশ জাতীয় দলের জন্য দুঃসংবাদ বয়ে আনল মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি। তেমন গুরুতর নয় বলে কিছুটা স্বস্তিও ছিল। তবে এ আনন্দের খবরে সফলতার ধারা অব্যাহত রাখতে শীঘ্রই ভালো কিছু করবেন রিয়াদ।

এদিকে মাশরাফি বিন মুর্তজা দলের নেতৃত্বে রয়েছেন। এ নিয়ে তার অধিনায়কত্বে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন টাইগাররা। গেল আসরে কোয়ার্টার ফাইনার খেলেন তারা। এবার তাদের নিয়ে স্বপ্ন আরো বড়।

১৫ সদস্যের মধ্যে অধিকাংশের নাম অনুমেয় ছিল। চোটাক্রান্ত তাসকিনের দলে জায়গা পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। শেষ পর্যন্ত তাই বাস্তবে দেখা গেল। তার পরিবর্তে পেস আক্রমণে সুযোগ পেয়েছেন আবু জায়েদ। অধিনায়ক মাশরাফি, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনদের সঙ্গে আক্রমণ দাগাবেন তিনি। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার ইংলিশ কন্ডিশন বিবেচনায় অন্তর্ভুক্ত হয়েছেন। ব্যাটিংয়ে মিডলঅর্ডারের জন্য বিবেচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস। বরাবরের মতো এবারো উপেক্ষিত হলেন তিনি। তবে ধারাবাহিক পারফরম না করেও ঠিকই ঠাঁই পেয়েছেন সৌম্য সরকার। স্থান পেয়েছেন ছন্দ খুঁজে ফেরা সাব্বির রহমানও।

এদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপের ১৫ জনই রয়েছেন এই দলে। সঙ্গে বাড়তি দুজন যোগ হয়েছেন। তারা হলেন-ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত,  মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।

স্ট্যান্ডবাই: ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24