ঢাকাMonday , 15 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে ৯৬ ঘণ্টার ধর্মঘট ও সড়ক-রেলপথ অবরোধ শুরু

Link Copied!

নয় দফা দাবি আদায়ে আজ সোমবার ভোর ৬টা থেকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে শ্রমিকরা ৯৬ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন। সেইসাথে সকাল ৮টা থেকে রাজপথ-রেলপথ অবরোধ শুরু হয়েছে। ফলে খুলনার সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে খুলনার সাথে যশোরের সড়ক যোগাযোগ। কিছু বাস চুকনগর-মরিামপুর হয়ে চলাচল করছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ ও পাটকল শ্রমিক লীগের উদ্যোগে এ ধর্মঘট শুরু হয়েছে।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা অঞ্চলের আহবায়ক মো: মুরাদ হোসেন জানান, ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে এবং ৮টা থেকে নতুন রাস্তা মোড়ে সড়ক ও রেলপথ অবরোধ করে সমাবেশ চলছে বলে জানান।

১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ চলবে। এরপর আবার ২৭, ২৮ ও ২৯ এপ্রিল টানা ৭২ ঘণ্টা ধর্মঘট এবং প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ৬ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, জাতীয় মজুরি কমিশন-২০১৫ এর রোয়েদাদ, পাটক্রয়ের অর্থবরাদ্দ, বদলি শ্রমিক স্থায়ীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ, শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধ, বকেয়া মজুরি প্রদানসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করছে। চলতি মাসের ২, ৩ ও ৪ এপ্রিল ৭২ ঘণ্টা ধর্মঘট ও ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।