ঢাকাSunday , 14 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পহেলা বৈশাখে আসার পথে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি

Link Copied!

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পহেলা বৈশাখের উৎসবে আসার পথে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের জালাল মিয়ার ছেলে আমজাদ হোসেন মিয়াকে (১৭) আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

বাংলা নববর্ষ ১৪২৬ সাল বরণ করতে রোববার সকালে মেয়েটি ঈশ্বরদী গ্রামে তার বাড়ি থেকে উপজেলা সদরে এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে আসার পথে শ্লীলতাহানির শিকার হয় বলে জানা গেছে। সে ঐ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমজাদ হোসেনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

শ্লীলতাহানির শিকার স্কুল শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমজাদ মাঝে মাঝে স্কুলে আসা যাওয়ার পথে আমাকে বিরক্তি করে। বিষয়টি আমার অভিভাবকদের জানালে আমার উপর আরো ক্ষিপ্ত হয় সে। রোববার স্কুলের অনুষ্ঠানে আসার সময় পথ আটকিয়ে বলে, ‘নালিশ যেহেতু করেছিস তাহলে তোর সর্বনাশ করবো’ এই বলে আমার দুই হাত শরীরের উল্টো দিকে মুচড়িয়ে ধরে টেনে হেঁচড়ে রাস্তার খাদে নেয়ার চেষ্টা করে। আমি চিৎকার করার পর আমার অভিভাবকেরা এসে আমাকে উদ্ধার করে।

এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া বলেন, সকালে অষ্টম শ্রেণীর এক ছাত্রী পহেলা বৈশাখের উৎসবে অংশ নিতে স্কুলের পোশাক পড়ে তার বাড়ি থেকে বিদ্যালয়ে আসছিল। পথে ঈশ্বরদী সড়কের ওপর মেয়েটির শ্লীলতাহানি করে ঈশ্বরদী গ্রামের জালাল মিয়ার ছেলে আমজাদ হোসেন মিয়া। মেয়েটির অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি আমাকে জানায়। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ বলেন, রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দীর্ঘ সময় উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে আমজাদ হোসেন মিয়ার অপরাধ প্রমাণিত হয়। তার অপরাধ ভ্রাম্যমাণ আদালতের সীমার বহির্ভূত হওয়ায় নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।