ঢাকাFriday , 12 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

আজ শুক্রবার বেলা ১২দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং রোড মোড়ে নূরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক সুতাং প্রবেশের রাস্তা ও মহাসড়কের সংযোগ স্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এ দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রামের সাবেক মেম্বার মো: আলফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন সিএনজি অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্বার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।