ঢাকাThursday , 11 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিকার আরেক স্বৈরশাসকের পতন

Link Copied!

উত্তর আফ্রিকার মুসলিম দেশ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির পদত্যাগ করেছেন। সে দেশের সামরিক বহিনী ও জনগণের প্রতিবাদে মুখে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। এই দিনই দেশটিতে সেনাবাহিনীর দেয়া এক খসড়া অনুযায়ী অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বলে একটি সামরিক সূত্র জানায়।

সূত্রে বলা হয়, বশির সেনাবাহিনী ও প্রতিবাদকারীদের আন্দোলন চাপে পদত্যাগ করতে বাধ্য হন। বৃহস্পতিবার সকালেই সুদানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে বলা হয় ‘সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেবে।’ এরপর বশিরের পদত্যাগের খবর আসে।

সুদানের ৩০ বছরের একক শাসন নির্মূল করতে হাজার হাজার মানুষ সম্প্রতি রাজধানী খার্তুমে প্রতিবাদে নামে। তারই ফলে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হলেন বশির। বশিরকে এখন গৃহবন্দি অবস্থায় আছেন, তার দেহরক্ষীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় স্থানীয় একটি গণমাধ্যম।

এদিকে সুদানের সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টির ১০০ জন নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও করে রাখা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী আবদেল রহিম মোহাম্মদ হুসেইন, দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট আলি ওসমান তা-হা ও ক্ষমতাসীন দলের সভাপতি আহমেদ হারুনকে।

তবে সুদানের গোয়েন্দা প্রধান সালাহ গোশ গ্রেফতারকৃতদের মধ্যে নেই বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র: আনাদোলু

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।