ঢাকাWednesday , 10 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন

Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, মালিকানা স্বত্ত¡ বজায় রাখুন’ শ্লোগান কে সামনে নিয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে র‌্যালি, আলোচনা সভা ও ভূমি উন্নয়ন কর মেলার আয়োজন করা হয়।
বুধবার ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদ¶িণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন জানান, সপ্তাহব্যাপী সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় ও এর আওতাধীন ১১ টি ইউনিয়ন ভূমি অফিসে “ভূমি সেবা সপ্তাহ ২০১৯” পালন করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে “ভূমি সেবা ক্যাম্প” স্থাপন করা হয়েছে এবং ভ্রাম্যমাণ ভূমি সেবা প্রদান শুরু হয়েছে। ভূমি সংক্রান্ত যেকোন অভিযোগ, পরামর্শ, আপত্তি জানাতে এবং তাৎ¶ণিক ভূমি সেবা গ্রহণ করা যাবে “ভূমি সেবা ক্যাম্প” থেকে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।