আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হওয়াসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আঃ রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজ টেটাবিদ্ধ হয়। সব মিলিয়ে ৮ জন আহত হয়।
আহতদের মধ্যে টেটাবিদ্ধ হানিফা (৬৫) ও আঃ রশিদকে (৬৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলমশাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



