ঢাকাWednesday , 10 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

৩ মণ ধানে ১ ইলিশ, ভরসা এখন ‘বাংলা ইলিশ’ সিলভার কার্পে

Link Copied!

পহেলা বৈশাখ-১৪২৬ সামনে রেখে ইলিশের বাজারে আগুন লেগেছে। ৩ মণ ধান বিক্রি করেও এক কেজি ওজনের একটি ইলিশ মাছ কিনতে পারছেন না কৃষকেরা। বুধবার কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।

দেখা যায়, প্রায় ৮৫০-৯৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ টাকায়। অন্যদিকে, বর্তমানে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকায়।

ইলিশ বিক্রেতারা জানান, বাংলা নববর্ষ বরণ উপলক্ষে সর্বত্রই ইলিশের ব্যাপক চাহিদা থাকায় ২-৩ গুন বেশি দাম দিয়েই এবার ইলিশ আমদানি করতে হয়েছে। তাই একটু চড়াদামে ইলিশ বিক্রি করা ছাড়া তাদের কোনো উপায় নেই।

এতে ক্রেতা সাধারনের নাভিশ্বাস ওঠেছে। তাই অনেকেই কমদামে ইলিশের পরিবর্তে স্থানীয় ভাবে বাংলা ইলিশ নামে পরিচিত ‘সিলভার কার্প’ মাছের দিকে ঝুঁকে পড়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।