ঢাকাWednesday , 10 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভেনিজুয়েলার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত গুয়াইদোর দূতকে স্বীকৃতি ওএএস’র

Link Copied!

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট (ওএএস) মঙ্গলবার জানিয়েছে, ভেনিজুয়েলায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এ আঞ্চলিক সংস্থায় তারা বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদোর দূতকে দেশটির প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর এএফপি’র।

উত্তপ্ত বিতর্কের পর ওএএস’র স্থায়ী পরিষদ ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়। সিদ্ধান্তটির পক্ষে ১৮টি ভোট ও বিপক্ষে ৯টি ভোট পড়ে। সংস্থার ছয় সদস্য ভোট দানে বিরত থাকেন এবং একজন সদস্য অনুপস্থিত ছিলেন।

গুস্তাভো তরে হচ্ছেন ভেনিজুয়েলার নতুন প্রতিনিধি।

সিদ্ধান্তটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আরেকটি বড় আঘাত।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।