ঢাকাWednesday , 10 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নিজের দোষেই বিরাট বিপর্যয়ে কোহলি!

Link Copied!

উনিশের আইপিএলে বিরাটের আরসিবি’র দৈনদশা৷ ম্যাচ ৬ হার ৬৷

নেতা কোহলির কেরিয়ারে এমন দুর্দিন অবশ্য অতীতে কোনো দিন আসেনি৷ আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অধিনায়ক কোহলির এমন হারের রেকর্ড গুগল করে খুঁজে পাওয়া যায় না৷ টেস্ট ক্রিকেট ধরলে, হ্যাঁ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মাটিতে সিরিজ হেরেছে কোহলির ভারত৷ কিন্তু এভাবে হোয়াইট-ব্রাউন কোনও ওয়াসই হতে হয়নি৷

অন্তত একটা আগ্রাসন ছিল, ছিল লড়াই! ছিল চোখে চোখ রেখে বিপক্ষের মনে ‘ডর’ তৈরির কোহলিয় রংবাজি৷ আইপিএলে টানা পাঁচ ম্যাচ হেরে সেই কোহলিয় গর্জনেও ভাটা পড়েছে৷ সামনেই দেশের হয়ে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে নামবেন কাপ্তান৷ আইপিএলে নেগেটিভিটি শেষটায় কোহলির ইস্পাত কঠিন লড়াকু মানসিকতাটাই না নাড়িয়ে দেয়!

কোহলির আরসিবি’র কেন এই দৈনদশা?
ময়নাতদন্তে ১

শেন ওয়াটসন

উত্তর খুঁজতে গেলে প্রথমেই প্রশ্ন করতে হয়৷ কোন স্ট্র্যাটাজিতে দল থেকে তারকাদের ছেঁটে ফেলা হয়েছিল৷ অতি বড় আরসিবি ভক্তরা বলবেন, ফর্মের অভাবেই ছেটে ফেলা হয় শেন ওয়াটসনকে৷

২০১৬ সালে ৯.৫ কোটি টাকা খরচ করে ওয়াটসনকে কিনেছিল আরসিবি৷ এরপর ২০১৬ মরসুমে ব্যাঙ্গালোরের হয়ে ১৬ ম্যাচে তাঁর সংগ্রহ ছিল ১৭৯ রান৷ ২০১৭ মরসুমে আরসিবি জার্সিতে ৮ ম্যাচে করেন ৭১!

সেই ওয়াটসনই এখন চেন্নাইয়ে ম্যাচ উইনার৷ মনে না পড়লে৷ শেষ মরসুমটা রিওয়ান্ড করে দেখুন৷ শেষ মরশুমে একাই বিপক্ষের বোলিং আক্রমণ নিয়ে ছেলেখেলা করেছেন ওয়াটসন৷ নামের পাশে রান? ১৫ ম্যাচে ৫৫৫ রান৷ সেই সঙ্গে ৬টি উইকেট৷ দামি অল-রাউন্ডারকে হারিয়ে এখন হাত কামড়াচ্ছেন বিরাট৷ দলে ভালো মানের অলরাউন্ডার কোথায়? মার্কাস স্টোয়েনিস রয়েছে৷ তবে অভিজ্ঞতায় ওয়াটসনের সঙ্গে কি তাঁর তুলনা চলে৷ অন্য অল-রাউন্ডার গ্র্যান্ডহোম আবার ফর্মের ধারেকাছে নেই৷

লোকেশ রাহুল
সাল ২০১৬, আরসিবি জার্সিতে ৪০০-র কাছাকাছি রান লোকেশ রাহুলের৷ পরের মরসুমটা চোটের জন্য খেলা হয়নি৷ এরপর আর রাহুলের আগ্রহ দেখায়নি আরসিবি ফ্রাঞ্চাইজি৷ ২০১৮ এর নিলামে লোকেশ রাহুলকে মোটা অঙ্কে দলে নেন প্রীতির পাঞ্জাব৷ পরের ছবিটা ১৪ বলে আইপিএলের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড, যেটা করেছিলেন লোকেশ রাহুল৷ চলতি বছরেও ফর্মে রয়েছেন৷ সামনেই বিশ্বকাপের দল ঘোষণা, তার আগে তিনটি দামি অর্ধশতরান হাঁকিয়ে ফেলে ফর্মে ফিরছেন কর্ণটকি ব্যাটসম্যান৷

নিলামে রাহুলকে রিটেন করলে আজ হয়ত এদিন দেখতে হত না আরসিবি’কে৷ পরিসংখ্যান বলছে, ২০১৮ মরশুমে পঞ্জাবের হয়ে ১৪ ম্যাচে রাহুলের সংগ্রহ ৬৫৯ রান৷ আর ২০১৯তে ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান, নামের পাশে ২১৭ রান৷ এরপর বিরাটের হাত কামড়ানো ছাড়া আর কীইবা করার আছে!

ক্রিস গেইল

এবং সব শেষে ক্রিস গেইল! ইউনিভার্সাল বসকে ছেঁটে ফেলা বোধহয় আরসিবি’র সবচেয়ে বড় ভুল৷ আরসিবি জার্সিতে ২০১১ মরশুমে ৬০৮ রান ও ২০১২ মরশুমে ৭৩৩ রান করেন গেইল৷ আর ২০১৩সালে অতিমানবীয় সেই ইনিংস৷ পুণের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রান করেন গেইল৷ ২০১৭ সালে অবশ্য ব্যাট হাতে ছন্দে না থাকায় আরসিবি’র গেইল মোহে ছেদ পরে৷ সে কারণেই গেইলকে ছেড়ে দেয় আরসিবি৷ সেই গেইলই এখন পাঞ্জাবের জার্সিতে বিপক্ষ দলগুলির কাছে ত্রাস হয়ে উঠেছেন৷ ৩৯ বছরের ব্যাট হাতে বিধ্বংসী তারকা ক্রিকেটার৷ গেইলকে ছেঁটে ফেলে এখন সত্যিই হাত কামড়াচ্ছে বিরাটের আরসিবি৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।