ঢাকাSaturday , 6 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে কিছু খুঁটিনাটি

Link Copied!

ভারতের আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। পুরো দেশে সাত দফায় এ নির্বাচনে ভোট নেয়া হবে। সেই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরা হলো-

  • ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল ১৯৫২ সালে। তখন এ নির্বাচনে খরচ হয়েছিল ১০ কোটি ৪৫ লাখ রুপি। আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে খরচের পরিমাণ ছিল তিন হাজার ৮৭০ কোটি ত্রিশ লাখ রুপি।
  • প্রথম লোকসভা নির্বাচনে আসন ছিল ৪৮৯টি। ১৯৭৭ সাল থেকে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৪৩টিতে।
  • ১৯৫২ সালের নির্বাচনে মোট ৫৩টি দল এবং ৫৩৩ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছিলেন। অন্যদিকে ২০১৪ সালের নির্বাচনে ৪৬৫টি দল এবং তিন হাজার ২৩৪ জন প্রার্থী ৫৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
  • ২০১৪ সালের তুলনায় ২০১৯ সালের নির্বাচনে ভোটার বেড়েছে আট কোটি ৪৩ লাখ।
  • এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯০ কোটি। ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা দেড় কোটি।
  • ২০১৪ সালে দেশজুড়ে নয় লাখ পোলিং স্টেশন বসানো হয়েছিল। এবার তা গিয়ে দাঁড়াবে ১০ লাখে।
    ইভিএম ও পোস্টাল ব্যালট পেপারে এবার প্রথমবারের মতো প্রার্থীদের ছবি যুক্ত করা হবে।
  • নির্বাচনের সমস্ত খরচ বহন করে দেশটির সরকার। তবে নির্বাচন পর্যবেক্ষকদের সম্মানী দেয় নির্বাচন কমিশন।
  • লোকসভা নির্বাচনের সাথে কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন যুক্ত হয়ে গেলে খরচ কেন্দ্র ও ওই রাজ্যের মধ্যে ৫০ : ৫০ হিসেবে ভাগ হয়।
  • ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভিভিপ্যাটস আটটি স্থানে ব্যবহার হয়েছিল। এবার সব স্থানে এই ভিভিপ্যাটস ব্যবহৃত হবে।
  • লোকসভা নির্বাচনে ২০১৪ সালেই প্রথমবারের মতো ‘তালিকার কেউই নয়’ বা ‘নোটা’ অপশন চালু হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।