ঢাকাSaturday , 6 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুলের হয়ে অসাধারণ এক রেকর্ড গড়লেন সালাহ

Link Copied!

লিভারপুলের হয়ে দ্রুততম ৫০ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। তার গোলে শুক্রবার অল রেডসরা সাউদাম্পাটনকে ৩-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে।

মিশরীয় এই ফরোয়ার্ড ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল করে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেডসরা। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ফিরে এসেছে জার্গেন ক্লপের দল।

এই গোলের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচে গোলের খরা কাটিয়েছেন সালাহ। একইসাথে লিভারপুলের হয়ে দারুন এক মাইলফলকও স্পর্শ করেছেন।

দ্রুততম সময়ে অর্ধশতক গোল করতে সালাহ খেলেছেন ৬৯টি ম্যাচ। ৭২ ম্যাচ খেলে ৫০ গোল করে এই তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন ফার্নান্দো তরেস। লিভারপুলের হয়ে ৮৬ ম্যাচে ৫০ গোল করে এখন তৃতীয় স্থানে চলে গেছেন ক্লাবের সাবেক তারকা লুইস সুয়ারেজ। এছাড়া রবি ফ্লাওয়ার খেলেছেন ৮৮ ম্যাচ।

দ্রুততম সময়ে অর্ধশতক গোল করতে সালাহ খেলেছেন ৬৯টি ম্যাচ। ৭২ ম্যাচ খেলে ৫০ গোল করে এই তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন ফার্নান্দো তরেস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।