ঢাকাSaturday , 6 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে ভারতে স্লোগান

Link Copied!

আর কয়েকদিন পরেই ভারতজুড়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। এখন চলছে নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কে কার চেয়ে বেশি জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক- তারই প্রমাণ দেয়া নিয়ে ব্যস্ত সবাই। এ অবস্থায় ভারতের মাটিতে শোনা গেছে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। লোকসভা নির্বাচনের আগে যা নিয়ে ভারতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

আগ্রায় তাজমহলের সামনে ওরশ চলাকালে গতকাল শুক্রবারে ঘটনাটি ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ইন্ডিয়া টুডে জানায়, তাজমহলের প্রতিষ্ঠাতা সম্রাট শাহজাহানের সম্মানে প্রতিবছর তাজমহল চত্বরে ওরশ উৎসব পালন করা হয়ে থাকে। শুক্রবার ছিল সেই উৎসবের শেষ দিন। আর সে সময়েই ঘটে ওই বিপত্তি।

ওই ওরশের পুরোটাই ভিডিও করা হচ্ছিল। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবক হঠাৎ করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বসে। ভিডিওটি দেখে অবশ্য মনে হচ্ছিল, হয়তো তার মুখ ফসকেই এ স্লোগান বের হয়ে যায়। এরপরই সে সামনে না এগিয়ে পিছন দিক দিয়ে ভিড়ের সাথে মিশে যায়।

অবশ্যই তার এ ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পরে পুলিশ ওই যুবককে ধরার চেষ্টা করে। কিন্তু ভীড়ের মধ্যে তাকে চিহ্নিত করা যায়নি। তার সম্পর্কে কোনো তথ্যও পায়নি পুলিশ। ওরশ কমিটির পক্ষ থেকে ও যুবকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, ওরস উৎসবের অংশ হিসেবে ভক্তরা সবুজ চাদর বহন করে নিয়ে যাচ্ছিল। সেই শোভাযাত্রায় অংশ নেয়া প্রায় সকলেই ছিল যুবক ও শিশু। তাজমহলের রয়্যাল গেট পার হতেই পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করে ওঠে এক যুবক। এরপরে একবার পিছনে ঘুরেই ভিড়ের মধ্যে সে মিশে যায়।

পুলিশ জানায়, ওই যুবকের খোঁজে সংলগ্ন তাজগঞ্জ ও আগ্রার অন্যান্য এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের কয়েকটি টিম এ কাজে যুক্ত হয়েছে।

প্রত্যেক বছর এ ওরশের সময় তাজমহলে বহু মানুষের সমাগম হয় তাজমহলে। ফলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও থাকে। স্থানীয় গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে আগাম সতর্কতা জারি করেছিল। সে হিসেবে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তার মাঝেই এ ধরনের ঘটনায় বাড়ছে বিতর্ক।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।