ঢাকাFriday , 5 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় পুলিশ বক্সে হামলার ঘটনায় ২৫০ পাটকল শ্রমিকের বিরুদ্ধে মামলা

Link Copied!

খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত পাবলা পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর এবং পুলিশ সদস্যদের মারধর ও কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জন পাটকল শ্রমিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এস আই) অমিত কুমার বাগচী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। তবে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, গত বৃহস্পতিবার সকালে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল উচ্ছৃংখল শ্রমিক পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। তাদের হামলায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল বাশারসহ ৪ পুলিশ সদস্য আহত হন। তাছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহে বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট ও প্রতিদিন চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন ও আলিম জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করে। ওই দিন কর্মসূচি চলাকালে সকাল ১০টার দিকে হঠাৎ করে পাটকল শ্রমিকরা নতুন রাস্তা মোড়স্থ পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (ওসি) আবুল বাশার এবং কনস্টেবল রাতুল, মনির ও রায়হান আহত হন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।