ঢাকাFriday , 5 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতাল ছাড়লেও দেশে ফিরছেন না কাদের

Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সোয়া ৩টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মাউন্ট এলিজাবেথের পাশে একটি বাসা ভাড়া নেয়া হবে। সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী শুশ্রূষা চলবে। এখনই দেশে ফিরছেন না বলেও নিশ্চিত করেন তিনি।

সিঙ্গাপুরে গত ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

এর আগে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর গত ৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।