ঢাকাFriday , 5 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত : আহত ২

Link Copied!

কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো: আবু হানিফ।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সফিকুদ্দিন মুন্সি জানান, শুক্রবার মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একটি রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যান চালকের মৃত্যু ঘটে। এই ঘটনায় আরো দুই পথচারী আহত হন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মো: মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হচ্ছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।