২৫ বছরের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জে ফেলছেন তরুণ ফুটবলার বাইচুং

টানা ২৫ বছর সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রবীণ রাজনীতিবিদ পবনকুমার চামলিং। রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এসডিএফ) চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। রাজ্য বিধানসভায় জিতেছেন টানা ৭ বার। কিন্তু ৬৮ বছর বয়সী তুখোড় এ রাজনীতিবিদকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তরুণ ফুটবলার বাইচুং ভুটিয়া। হামারো সিকিম পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে প্রথমবারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনি। আগামী ১১ এপ্রিল ভারতীয় লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটাভুটি অনুষ্ঠিত হবে সিকিমে। অবশ্য এ চ্যালেঞ্জ কতোটা কার্যকর হবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ভোট গণনার দিন ২৩ মে পর্যন্ত।

আয়তনে ছোট হলেও ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী রাজ্য সিকিমে লোকসভায় আসন সংখ্যা ৩২। রাজ্যের ৪ লাখ ২৩ হাজার ১৬৭ জন ভোটার নিজেদের নেতা নির্বাচনে ৫৬৭টি বুথে ভোট দেবেন ১১ এপ্রিল। ২০১৪ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ৩২টির মধ্যে চামলিংয়ের এসডিএফ জিতেছিল ২২টি আসনে। বিরোধী দল সিকিম ক্রান্তিকারী মোর্চা থেকে জিতেছিলেন ১০ জন। পরে অবশ্য বিরোধীদের সাত বিধায়কও যোগ দেন এসডিএফে। সেবার অবশ্য বাইচুন রাজনীতিতে ছিলেন না। তিনি ছিলেন তখন খেলার মাঠে। ভারতীয় ফুটবল দলের সর্বকালের সেরা এই ফুটবলার হামারো সিকিম পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন গত বছর।

মুখ্যমন্ত্রী চামলিংয়ের এসডিএফ জাতীয় ভারতের রাজনীতিতে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সদস্য হলেও এবারের রাজ্যসভা নির্বাচনে এমন কোনো জোট হয়নি। ৩২টি বিধানসভা ও একটি লোকসভা কেন্দ্রে একাই লড়ছে এসডিএফ। অন্য দিকে বিজেপি জোট করেছে রাজ্যের বিরোধী দল সিকিম ক্রান্তিকারী মোর্চার সঙ্গে। কিন্তু তরুণ ভোটারদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছেন ফুটবলার বাইচুং। রাজধানী গ্যাংটকের লালবাজারের জুতা দোকানি আনন্দের ভাষায়, ‘টানা পাঁচ মেয়াদে ক্ষমতায় থাকা এসডিএফের প্রতি জনগণের বিরক্তি এসে গেছে। অন্য দিকে বিজেপির সঙ্গে জোট করে মোর্চার ভাবমূর্তিও ভালো নয়। এ অবস্থায় নতুন ও যুবক ভোটাররা চেয়ে আছে তরুণ বাইচুং এর দিকে।’

এ দিকে হিমালয়ের রাজ্যে ক্ষমতা লাভের স্বপ্ন বুনছেন ভারতের ফুটবল আইকন। আসন্ন লোকসভায় এককভাবেই লড়াই করে চলেছেন তিনি। সিকিমে স্বচ্ছ সরকার গড়ার ডাক দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। তিনি বলেন, হামারা সিকিম পার্টি ক্ষমতায় এলে হিমালয়ান রাজ্যে এক নতুন ও স্বচ্ছ সরকার দেবে। ফুটবল আইকন থেকে রাজনীতিবিদ হয়ে স্বপ্ন ফেরি করলেন বাইচুং ভুটিয়া। সিকিমের পবন চামলিং সরকারকে দুর্নীতিগ্রস্ত সরকার দাবি করে জনগণকে নতুন স্বচ্ছ সরকারের স্বপ্ন দেখান বাইচুং। তার দাবি, হামারা সিকিম পার্টি হল সিকিমের জনগণের বিশ্বাসযোগ্যতা। তাঁর দল সেটাই চায়, জনগণ যেটা চায়। তিনি বলেন, আমরা নতুন হতে পারি, আমরা বিশ্বাসযোগ্য, আমাদের বিশ্বাসযোগ্যতা মানুষের প্রতি, সিকিমের জনগণের প্রতি। সিকিমের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে বলেই আমরা স্বচ্ছ সরকার দেয়ার পক্ষপাতী।

ভারতীয় কমিউনিস্ট পার্টির অবিসংবাদিত নেতা জ্যোতি বসু টানা ৫ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে ২৫ বছর তিনিও মুখ্যমন্ত্রিত্ব করেননি। সেই রেকর্ড চামলিং ভেঙেছেন আগেই। এবার জিতলে টানা ষষ্ঠবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৬৮ বছরের চামলিং। ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন রেকর্ডের অধিকারী প্রবন চামলিং। ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তার পথচলা শুরু। এখনো তিনি সিকিমের মুখ্যমন্ত্রী এবং তার বয়স মাত্র ৬৯ বছর। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রেকর্ডটি তিনি ভেঙে দিয়েছেন এক বছর আগে। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল ছিল ৮৩৫৮ দিন। চামলিং এ ক্ষেত্রেও বসু বাবুর রেকর্ড পার করেছেন বেশ আগে। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী হতে পারলে সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন পবন চামলিং। নিজ রেকর্ড ভেঙে তিনিই হবেন নতুন রেকর্ডের অধিকারী। ভারতীয় রাজনীতিতে এ রেকর্ড কেউ স্পর্শ করতে পারবেন বলে মনে করেন না দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top