ঢাকাWednesday , 3 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

রুহুল আমিন হাওলাদারকে দুদকের তলবের নোটিশ হাইকোর্টে স্থগিত

Link Copied!

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের দেয়া নোটিশের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ওই নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এ আদেশের ফলে আগামী বৃহস্পতিবার তাকে আর দুদকে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। অন্যদিকে, দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান জানান, দুদকের তলবের নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে তাকে আগামীকাল আর দুদকের তলবে হাজির হতে হচ্ছে না।

রুহুল আমিনকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে গত ২৮ মার্চ চিঠি পাঠিয়েছেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24