ঢাকাWednesday , 3 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দ্বিতীয় দিনে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

Link Copied!

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট অব্যাহত রয়েছে। সেইসাথে চার ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি আজ দ্বিতীয় দিনও পালন করা হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে শ্রমিক ধর্মঘট চলছে।

বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে রাখেন পাটকল শ্রমিকরা। নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে তারা খুলনা-যশোর মহাসড়ক, নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক, বিআইডিসি সড়ক এবং রেলপথ অবরোধ করে রাখেন। তারা বিক্ষোভ মিছিল, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন।

শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ করার কারণে খুলনার সাথে সড়ক ও ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করছে।

শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে খুলনা অঞ্চলের সকল পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

শ্রমিক নেতা সোহরাব হোসেন জানান, শ্রমিকরা ৭ থেকে ৯ সপ্তাহের মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। তারা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া দিতে পারছে না।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।