পাকিস্তান সীমান্তে বিধ্বস্ত ভারতের মিগ ২৭

ফের ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনরি যুদ্ধবিমান মিগ ২৭। রোববার পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ ২৭, এমনটাই জানা গেছে ভারতের বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে।

যোধপুরে বিমানবাহিনীর ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই শিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ ২৭। গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শলমিরে ভেঙে পড়েছিল আরো একটি মিগ ২৭ যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতেই নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট।
গত মাসে পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আঘাতে অন্তত একটি মিগ ২১ বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানের পাইলটও পাকিস্তানে গ্রেফতার হয়েছিল। পরে পাকিস্তান ওই পাইলটকে মুক্তি দেয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top