ঢাকাSunday , 31 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গ্রীন লাইনের বাসের চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণ দিতেই হবে

Link Copied!

রাজধানীতে গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষকে।

হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে গ্রিন লাইন কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগ আজ রোববার খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ১২ মার্চ এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সে আদেশের বিরুদ্ধে আজ রোববার আবেদন করে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ।

গত ১২ মার্চ বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রুলের শুনানি নিয়ে ওই ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন। এ জন্য দুই সপ্তাহ সময়ও বেঁধে দেন আদালত।

একই সাথে রাসেলের চিকিৎসা-সংক্রান্ত যাবতীয় খরচ বহন এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতেও গ্রীন লাইনকে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর পরবর্তী শুনানির জন্য ৩১ মার্চ তারিখ নির্ধারণ করেন।

৩১ মার্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ। তাদের আপিলটি খারিজ হয়ে যাওয়ায় ক্ষতিপূরণের ওই অর্থ পাচ্ছেন রাসেল সরকার।

আদালতে এদিন গ্রীন লাইনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অজিউল্লাহ।

উল্লেখ্য, গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রীন লাইন পরিবহনের বাসচালক প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। এতে রাসেলের দেহ থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পা হারানো রাসেলের বাবার নাম শফিকুল ইসলাম, গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় তার বাসা। ওই দুর্ঘটনার পর সংরক্ষিত আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ক্ষতিপূরণের আদেশ দেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24