ঢাকাFriday , 29 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এফআর টাওয়ারের ভেতর দুই শতাধিক মানুষ

Link Copied!

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডে বহুতল ভবন এফআর টাওয়ারে বৃহস্পতিবার দুপুরে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে তা নিয়ন্ত্রনে আসার পর থেকেই উদ্ধার তৎপরতা অভ্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোর ও অফিস মালিকদের প্রতিনিধিদের সাথে নিয়ে ফায়ার সার্ভিস, পুলিশের বিভিন্ন বিভাগ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ভবনের ভেতরে প্রবেশ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

শুক্রবার বিকেল ৫টার দিকে পুলিশের নেতৃত্বে ১৯টি টিম ভবনটিতে প্রবেশ করে। ৯ জন করে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, প্রতি ফ্লোরের মালিকদের দুই জন প্রতিনিধি, প্রতিটি অফিসের দুই জন করে প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মিলিয়ে প্রতি টিমে মোট ১৫ জনের মতো সদস্য রয়েছেন। সবমিলিয়ে দুই শতাধিক ব্যক্তি ভবনে প্রবেশ করেছেন।

মূল্যবান জিনিসপত্র-টাকা পয়সা বের করে মালিকের কাছে হস্তান্তর করছেন পুলিশ কর্মকর্তারাএর আগে ভবনটি পুলিশের তত্ত্বাবধানে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। ভবনটির বিভিন্ন অফিসে কোনো মূল্যবান মালামাল থাকলে সেগুলো যথাযথ কর্তৃপক্ষ বা মালিকদের কাছে বুঝিয়ে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য বলে জানিয়েছেন পুরিশ কর্মকর্তারা।

এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বলেছেন, সবাইকে নিয়ে পুলিশের নেতৃত্বে এই দল ভবনে প্রবেশ করবে। কারো কোনো মূল্যবান জিনিস বা দলিল থাকলে সেগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও সার্বিক অবস্থা পর্যালোচনা করা হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24