চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) রাতে লোহাগাড়ার চুনতী জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও লোহাগাড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



