ঢাকাWednesday , 27 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ছিল না : যুক্তরাষ্ট্র

Link Copied!

বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ছিল না উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট পালাডিনো বলেছেন, অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ও বিরোধীদের সাথে কাজ করে যেতে চায় যুক্তরাষ্ট্র।

গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুখপাত্র এ অভিমত ব্যক্ত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, সম্প্রতি প্রকাশিত মানবাধিকার বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিরোধী দলগুলো এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে গণতন্ত্র ও নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কি না?

জবাবে মুখপাত্র বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন যে সুষ্ঠু ও অবাধ ছিল না তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ নির্বাচনে জোর করে ব্যালট বক্স ভর্তি, বিরোধী দলীয় পোলিং এজেন্ট ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রাখার রেকর্ড বাংলাদেশের রয়েছে। এই ইস্যুগুলো পারষ্পরিক সাংঘর্ষিক নয়, বরং তা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাই অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে ক্ষমতাসীন দল ও বিরোধীদের সাথে যুক্তরাষ্ট্র কাজ করে যেতে চায়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24